শিরোনাম:

  ভেনিসে সুরের ঝড় তুলতে আসছেন ‘নগর বাউল’ জেমস   মরিয়মের মৃত্যুর বিচারের দাবিতে উত্তাল সাতক্ষীরা, গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ   তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে   গাইবান্ধায় ১৩ মাসের কন্যাশিশু উদ্ধার, গ্রেপ্তার ৪   নাসিরনগরে কসটেপ মোড়ানো অটোরিকশাচালকের লাশ উদ্ধার   মানিকগঞ্জে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু   ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান প্রতিমন্ত্রীর   অপ্রতিম হত্যার বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন   আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটের অভিযান   শিশু হত্যার অভিযোগে দিনাজপুরে মহাসড়ক অবরোধ   ৪ দফা দাবি জানিয়ে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ স্থগিত   বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলল জাল টাকার বান্ডিল, আসল ভেবে কুড়িয়ে নিল জনতা   ভারতে ৫০ বছর পর আবারও কাঁধে ব্যাগ ঝুলিয়ে শৈশবে ফিরে গেলেন সহপাঠীরা
আজ, সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৩১

যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত : আজও সর্বনিম্ন তাপমাত্রা

ইয়ানূর রহমান : যশোরে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

পরপর দু’দিনে যশোরের এই তাপমাত্রা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আওহাওয়া অফিস। একই সাথে যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত উত্তরের হিমেল হাওয়ায় যেনো হাড়েও কাঁপন লাগছে। কনকনে এ শীতে জীবনযাত্রা দুবির্ষহ হয়ে উঠছে।

যশোর জেলার উপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোরাঞ্চলে পৌষের দ্বিতীয় সপ্তাহেই ব্যারোমিটারের পারদ নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আর সেই সাথে গত কয়েকদিন ধরে বিরাজ করছে কুয়াশা ও বাতাসের দাপট। দুইয়ে মিলে কাঁপন লেগেছে হাড়ে। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরের তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিলো যশোরে।

এদিকে, প্রচন্ড শীতের কারণে মানুষজনের স্বাভাবিক কর্মকান্ড ব্যহত হচ্ছে। শীতের কারণে সারা দিনই গরম পোশাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। সন্ধ্যার পর থেকে শহরে মানুষের উপস্থিতি কমতে শুরু করে।

তবে শৈত্যপ্রবাহ হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই শ্রমজীবী মানুষের। যশোর শহরের লালদীঘি পাড়ে প্রতিদিন ৩ থেকে ৪শ’ মানুষ শ্রম বিক্রির জন্য জড়ো হয়ে থাকেন। প্রচন্ড শীতে সেই সংখ্যা অর্ধেকে এসে দাঁড়িয়েছে। তবে তারপরও কাজ না পাওয়ায় অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। কিছু মানুষ অনেক বেলা অবধি অপেক্ষা করছেন কাজের আশায়।

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।