শিরোনাম:

  ঈদের ছুটি শুরু, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ঢল   শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১   সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়: ইরানের প্রেসিডেন্ট   পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৯, উত্তেজনা খাইবার পাখতুনখোয়ায়   পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, লাইনচ্যুত ৩ বগি   সংযুক্ত আরব আমিরাতে নিজ সন্তানকে ২২ তলা থেকে ফেলে দিলেন ভারতীয় নারী   ঈদের আগের দিন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস   হরমুজ প্রণালি খুলে দেওয়াসহ ইরান চুক্তির আলোচনা প্রায় সম্পন্ন: ডোনাল্ড ট্রাম্প   শার্শায় ৪ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযুক্ত গ্রেফতার   হরমুজ অবরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে ভারত   রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ১ মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী   ইরানে পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পার্লামেন্ট স্পিকারের বৈঠক
আজ, সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৭

বিস্ময়কর মিস্ত্রি দেশ সেরা উদ্ভাবক মিজান কারাগারে নিজেকে শেষ করে দিলেন

ইয়ানূর রহমান : যশোর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সন্ধ্যায় দেশ সেরা উদ্ভাবক মিজান কারাগারে আত্মহত্যার মাধ্যমে নিজেকে শেষ করে দিলেন। তিনি যশোরের শার্শার আলোচিত উদ্ভাবক মিজানুর রহমান মিজান। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। মৃত মিজানুর রহমান মিজান শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে। তবে তাকে শার্শা তথা সারা দেশের মানুষ মানব দরদী হিসাবেই বেশি চিনতেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময়ে কারাগারের অভ্যন্তরে কার্পেট চালির দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত ২৪ জুলাই একটি হত্যা মামলায় তিনি কারাগারে আসেন। তিনি মূলত কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন। কিন্তু কৌশলে তিনি কার্পেট চালির দরজা ভেঙে ভেতরে ঢুকে যান। সেখানেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তার পরিবারকে জানানোরপর তারা আসলে লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান যশোরের শার্শার একজন মোটর সাইকেল মেকানিক। যিনি বহু উদ্ভাবনী যন্ত্র আবিস্কার করেছেন এবং দেশ সেরা উদ্ভাবক হিসাবে সিকৃতিও পেয়েছেন। তিনি প্রতিবন্ধীদের জন্য মোটরগাড়ি, ডিজিটাল কাইচি, জ্বালানিবিহীন সেচপাম্প, বিদ্যুৎ উৎপাদন, অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরি করেছেন।

এছাড়া করোনাকালে অসহায় মানুষের মাঝে খাদ্য বস্ত্রসহ অর্থ বিতরন করে মানবতার ফেরিওয়ালার উপাধি লাভ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসংখ্য এয়াতিম ও অসহায় শিশুদের জন্য কাজ করেছেন।

গত ২৪ জুলাই’২৫ যশোরের বেনাপোলে ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ঘটনার ২১ বছর পর রায়ে উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজান হত্যার শিকার প্রিন্সের আপন ভগ্নিপতি ছিলেন।#

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।