শিরোনাম:

  ভেনিসে সুরের ঝড় তুলতে আসছেন ‘নগর বাউল’ জেমস   আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটের অভিযান   শিশু হত্যার অভিযোগে দিনাজপুরে মহাসড়ক অবরোধ   ৪ দফা দাবি জানিয়ে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ স্থগিত   বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলল জাল টাকার বান্ডিল, আসল ভেবে কুড়িয়ে নিল জনতা   ভারতে ৫০ বছর পর আবারও কাঁধে ব্যাগ ঝুলিয়ে শৈশবে ফিরে গেলেন সহপাঠীরা   এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাপ্রধান   ঝিনাইদহে নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপের উঠান বৈঠক   সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক   যশোরে ১৪ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা, বাবার কারাদণ্ড   সৌদির কাছে ২,৪০০ কোটি ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের   জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী   প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু
আজ, সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৪০

বিস্ময়কর মিস্ত্রি দেশ সেরা উদ্ভাবক মিজান কারাগারে নিজেকে শেষ করে দিলেন

ইয়ানূর রহমান : যশোর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সন্ধ্যায় দেশ সেরা উদ্ভাবক মিজান কারাগারে আত্মহত্যার মাধ্যমে নিজেকে শেষ করে দিলেন। তিনি যশোরের শার্শার আলোচিত উদ্ভাবক মিজানুর রহমান মিজান। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। মৃত মিজানুর রহমান মিজান শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে। তবে তাকে শার্শা তথা সারা দেশের মানুষ মানব দরদী হিসাবেই বেশি চিনতেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময়ে কারাগারের অভ্যন্তরে কার্পেট চালির দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত ২৪ জুলাই একটি হত্যা মামলায় তিনি কারাগারে আসেন। তিনি মূলত কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন। কিন্তু কৌশলে তিনি কার্পেট চালির দরজা ভেঙে ভেতরে ঢুকে যান। সেখানেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তার পরিবারকে জানানোরপর তারা আসলে লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান যশোরের শার্শার একজন মোটর সাইকেল মেকানিক। যিনি বহু উদ্ভাবনী যন্ত্র আবিস্কার করেছেন এবং দেশ সেরা উদ্ভাবক হিসাবে সিকৃতিও পেয়েছেন। তিনি প্রতিবন্ধীদের জন্য মোটরগাড়ি, ডিজিটাল কাইচি, জ্বালানিবিহীন সেচপাম্প, বিদ্যুৎ উৎপাদন, অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরি করেছেন।

এছাড়া করোনাকালে অসহায় মানুষের মাঝে খাদ্য বস্ত্রসহ অর্থ বিতরন করে মানবতার ফেরিওয়ালার উপাধি লাভ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসংখ্য এয়াতিম ও অসহায় শিশুদের জন্য কাজ করেছেন।

গত ২৪ জুলাই’২৫ যশোরের বেনাপোলে ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্সকে হত্যার ঘটনার ২১ বছর পর রায়ে উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ভগ্নিপতি উদ্ভাবক মিজানুর রহমান মিজান হত্যার শিকার প্রিন্সের আপন ভগ্নিপতি ছিলেন।#

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।