শিরোনাম:

  “শেকড় থেকে সুরে—দেশ ও প্রবাসে”   সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী   রোহিঙ্গাদের সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক   দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক   সাংবাদিক হচ্ছেন জাতির দিকনির্দেশনার কারিগর: ড. মোজাম্মেল হোসাইন   ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর পর ধরা পড়লেন ভুয়া চিকিৎসক   যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, চলছে ‘নো কিংস’ আন্দোলন   হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন   গেন্ডারিয়ায় অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন   যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ   বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক   মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে   ডুমুরগাছে পাতিল, ডালের পানি খেয়ে রোগমুক্তির আশায় মানুষের ভিড়
আজ, সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৪০

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

 

আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন।

# সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ জানিয়েছেন নরেন্দ্র মোদি # গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন তিনি # যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী

বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) আহ্বান জানিয়েছেন… যে, পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম।’

তিনি জানান, সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।