শিরোনাম:

  ভেনিসে স্থায়ী মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পথে: প্রিন্স হাওলাদারের বলিষ্ঠ নেতৃত্ব   বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক   যশোরে ২২শ’৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক   ইবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়ের আগেই ভর্তিচ্ছুদের ভিড়, কঠোর নিরাপত্তা   ইতালির প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ   ইরান যুদ্ধের প্রভাবে হিলিয়াম সংকট: এমআরআইসহ উচ্চপ্রযুক্তি খাতে বড় ঝুঁকি   পদ্মায় বাসডুবি: নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ ৬   স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের কবরে জেডিপির শ্রদ্ধা নিবেদন   স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ University of Nottingham-এ   স্বাধীনতা দিবসের ভোরে কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা বাসের ধাক্কায় দুই পর্যটক নিহত, চালক পলাতক   ১৯তম শিক্ষক নিবন্ধন: বিজ্ঞপ্তি পেছাচ্ছে, যা জানাল এনটিআরসিএ   দৌলতদিয়ায় বাসডুবি: নিহত ২৫, শোকের ছায়া দেশজুড়ে   পদ্মায় বাস দুর্ঘটনা: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের খোঁজে জোর তৎপরতা   স্বাধীনতা দিবসে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে (২৬ মার্চ ২০২৬)   যশোরের শার্শায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত
আজ, শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:০৮

আইন উপদেষ্টা: ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত

ছবি সংগৃহীত

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১২ মার্চ) বিকেলে সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, আমরা সোমবার এবং মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরামর্শ সভা করেছি। আমরা একটা খসড়া (সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন) আইন করেছি, সেটি আজ বুধবার আমরা সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা আইনটি কঠোর করার চেষ্টা করব। ধর্ষণের মামলার বিচার যাতে শুধু দ্রুত নয়, বিচারটা যাতে নিশ্চিত হয় এবং যথাযথ হয়-আমি এগুলো তাদের বলেছি।

তিনি জানান, খসড়া আইন অনুযায়ী, ধর্ষণের মামলা তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন করা হচ্ছে। যদি বিচারক মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচারকাজ ও তদন্তকাজ চালাতে পারবেন-অনলাইনে এমন বিধান রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিজয় পরবর্তীসময়ে আমাদের দেশে মেয়েদের আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন গোষ্ঠী থেকে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

ধর্ষণবিরোধী মঞ্চের সঙ্গে বৈঠকের বিষয় আইন উপদেষ্টা বলেন, আজ তারা আমাকে যেসব কথা বলেছেন, আসলে আমার নিজেরও মনের কথা। মনের খুব দুঃখ-কষ্ট, এ ছাড়া সরকারের কাছে যে প্রত্যাশা সেটাও তারা তুলে ধরেছেন। আমি মনে করি তাদের প্রতিটি দাবি যৌক্তিক। তারা বলেছেন মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যাতে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে বিচার নিশ্চিত করা হয়।

তিনি বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি, মাগুরার ঘটনায় আসামি যারা আছে পুলিশ এরই মধ্যে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছে। এর বিচারকার্য কোনো ধরনের কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায়বিচার যাতে করা হয়, সেজন্য আমাদের একটা নজরদারি থাকবে সেটা তাদের বলেছি I

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।