শিরোনাম:

  যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ   ভিনির গোল সিদ্ধান্তে ফিফাতে অভিযোগ ব্রাজিলের   ৭ম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী   মুন্সিগঞ্জে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন   মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর গোলাগুলি, নিহত ১   মেহেরপুর সীমান্তে আবারও বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ফেরত   সুইডেনের সঙ্গে ড্র করে শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান   অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে বিক্ষোভ   মাদকবিরোধী মানববন্ধনে গুলি, স্কুলশিক্ষার্থীসহ আহত ৫   রিভলভার-গুলিসহ যুবককে ধরে গণপিটুনি, পরে পুলিশের হাতে সোপর্দ   ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ১ লাখ পর্যন্ত প্রাণহানির আশঙ্কা
আজ, শনিবার , ২৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:০৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

 

আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন।

# সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ জানিয়েছেন নরেন্দ্র মোদি # গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন তিনি # যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী

বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) আহ্বান জানিয়েছেন… যে, পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম।’

তিনি জানান, সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।